পুরুষদের মতোই বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় মহিলা দলেও সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়ার রীতি শুরু হয়েছে। পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডার হলেন দীপ্তি শর্মা। তালিকায় ছিলেন হরমনপ্রীত, স্মৃতিও। জয়ী দীপ্তির হাতে পদক তুলে দেন রিচা ঘোষ। পর পর দুই ম্যাচে জয় পেয়ে ভারতীয় শিবিরে ফিল গুড মেজাজ। জেমাইমা রদ্রিগেজদের চোখ এখন থেকেই ট্রফিতে।
গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দেন ফিল্ডিং কোচ মুনিশ বালি। তিনি বলেন, “শাবাশ মেয়েরা। দারুণ খেলেছো। পর পর দুটো জয়। ছ’টা ক্যাচ নিয়েছো, দুটো রান আউট। খুবই ভাল। চাপের মুখে দুটো খুব ভাল ক্যাচ হয়েছে। স্মৃতি, দারুণ খেলেছো। একটা ভাল ক্যাচ নিয়েছো। সরাসরি থ্রোয়ে রান আউট করেছে হরমনপ্রীতও। দীপ্তি, স্লিপে অসাধারণ ক্যাচ নিয়েছো। নিচু ক্যাচ এসেছিল। একটা রান আউট করেছো। ম্যাচে অসাধারণ দায়বদ্ধতা দেখা গিয়েছে তোমার।”
মহিলা বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখে দেশের কথা।হরমনপ্রীত বলেন, “খুব খুশি। ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি নিশ্চিত, দেশে যারা আছেন, তারাও খুব খুশি হয়েছেন।”বোঝা যাচ্ছে, ভারত-পাকিস্তান উত্তাপ এখন আর শুধু পুরুষদের ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। তা মহিলাদের ক্রিকেটেও ছড়িয়ে পড়েছে। সেই জন্যই তো ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল সূর্যের ভিডিয়ো চালাচ্ছে। সেখানে তিনি বলছেন, মহিলাদের এক দিনের ক্রিকেটে ১১-০ ব্যবধানে এগিয়ে ভারত।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে