Home » কঠিন সময়ে উত্তরবঙ্গের মানুষের পাশে সৌরভ, পাঠালেন ত্রাণ সামগ্রী

কঠিন সময়ে উত্তরবঙ্গের মানুষের পাশে সৌরভ, পাঠালেন ত্রাণ সামগ্রী

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুধু সহানুভূতির বার্তা নয়, নিজের সংস্থা ‘সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন’-এর মাধ্যমে উত্তরবঙ্গে বিপুল ত্রাণ পাঠিয়েছেন মহারাজ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ। অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গ প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, “উত্তরবঙ্গে যা ঘটছে তা সত্যিই হৃদয়বিদারক। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে, মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উত্তরবঙ্গের মানুষ শক্ত মন নিয়ে এই দুর্দশা কাটিয়ে উঠবেন।”

কঠিন সময়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন মহারাজ। অনুষ্ঠান মঞ্চ থেকেই সৌরভ বলেন, “আমি অনুরোধ করব আপনারা কিছু খাদ্যসামগ্রী, ত্রাণ উত্তরবঙ্গে পাঠান। সেটা আপনাদের সামাজিক কর্তব্যের মধ্যেও পড়ে।’

 

গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, “রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেজন্য ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে।”  ২০২৭ সালে বিশ্বকাপে রোহিত শর্মার খেলার প্রসঙ্গে সৌরভের মতামত, ২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০, সেটা স্পোর্টসের বিচারে কম নয়।

About Post Author