Home » অবসর জল্পনায় জল ঢাললেন, মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি মেসির

অবসর জল্পনায় জল ঢাললেন, মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি মেসির

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন মেসি।  ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার ক্লাবেই খেলবেন এলএমটেন।লিওনেল মেসি এবং ইন্টার মায়ামির সম্পর্কের বাঁধন আরও মজবুত হলো। কয়েক মাসের আলোচনার পর অবশেষে তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয় ক্লাবটির ঘোষণা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন মেসি। ২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে মায়ামিতে যোগ দেয়ার পর, চলতি বছরই তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, তারা ক্লাবের অধিনায়ক, আট বারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিয়ো মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।’’

৩৮ বছর বয়সি এই কিংবদন্তি খেলোয়াড় এখন ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তিতে আরও একটি বছর বাড়ানোর অপশনও রয়েছে।

মেসি ২০২৩ সালের জুলাই মাসে প্যারিস সেন্ট জার্মেই থেকে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামিতে যোগ দেন। এরপর থেকে সব প্রতিযোগিতায় তিনি ৮২ ম্যাচে ৭১ গোল করেছেন এবং ৩৭টি অ্যাসিস্ট করেছেন।, মেসি ২০২৫ সালের এমএলএস এমভিপি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

About Post Author