Home » CSJC-র জীবনকৃতি সম্মান পেলেন লিয়েন্ডার-দিলীপ, সম্মানিত হলেন সৌরভও

CSJC-র জীবনকৃতি সম্মান পেলেন লিয়েন্ডার-দিলীপ, সম্মানিত হলেন সৌরভও

বিগত কয়েক বছর ধরেই ধুমধাম করেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে সিএসজেসি। এবারও তাঁর ব্যতিক্রম হল না। বছরের সেরা পারফর্ম্যারদের সম্মাণিত করল সিএসজেসি।  কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে জীবন কৃতি সম্মান প্রদান করা হলো ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ এবং হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি দিলীপ তিরককে। বিশেষ পুরস্কার প্রদান করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

বছরের সেরা ক্রিকেটার হলেন আকাশদীপ, বছরের সেরা ফুটবলার হয়েছেন শুভাশিস বসু। সেরা মহিলা ফুটবলার হলেন সঙ্গীতা বাসফোর, সেরা কোচের সম্মান পেলেন কিভু ভিকুনা । সেরা টেবিল টেনিস প্লেয়ার হলেন ঐহিকা মুখোপাধ্যায়।অন্য খেলার কৃতিদেরও সম্মানিত করা হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত। ১৭ বছর আগে প্রথম এখন থেকে পুরস্কার পাই। যারা পুরস্কার পেলে তাদের অনেক শুভেচ্ছা। পুরস্কার সারা বছরের প্রচেষ্টার ফল। একটা বছরে থেমে থাকলে হবে না। এক বছর ভালো খেললেই হবে না। আগামী দিনগুলোতে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে। সাংবাদিক ও খেলোয়াড় সম্পর্ক স্বামী ও স্ত্রী র মতো। আমি বলেছি আগামী বছর সিএবিতে এই অনুষ্ঠান করার।“

এই সম্মান পেয়ে লিয়েন্ডার পেজ বলেন, “আমি ভারত তথা বিশ্বের যে কোনও  প্রান্তে খেলি না কেন আমার হৃদয় থাকে কলকাতাতে। আমি ক্রীড়াবিদ হওয়ার অনুপ্রেরণা বাবা ভেস পেজ।   তাঁর থেকে অনেক কিছু শিখেছি। এই সম্মান আমি আমার প্রয়াত পিতাকে উৎসর্গ করছি।“

About Post Author