আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। কিন্তু টেস্টের প্রচলিত রীতির বদল হতে চলেছে এই টেস্টে। গুয়াহাটি টেস্টে আগে চা পানের বিরতি হবে তারপর হবে লাঞ্চ।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সকাল ৮.৩০টায় টস হয়ে যাবে। প্রতিদিন ৯টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত চা-পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল ১১.২০ থেকে দুপুর ১.২০ পর্যন্ত। তারপর ১.২০ থেকে ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে।
সাধারণত ভারতে টেস্ট শুরু হয় সকাল ৯.৩০টায়। সকাল ১১.৩০টা থেকে বেলা ১২.১০ পর্যন্ত হয় মধ্যাহ্নভোজের বিরতি। এর পর দুপুর ২.১০ থেকে ২.৩০টা পর্যন্ত হয় চা-পানের বিরতি। খেলা শেষ হয় বিকেল ৪.৩০টেয়। ৯০ ওভার সম্পূর্ণ না হলে যদি আলো থাকে তা হলে আম্পায়ারেরা অতিরিক্ত ৩০ মিনিট খেলিয়ে দেওয়ার চেষ্টা করেন।
আসলে দেশের অন্যান্য প্রান্তের তুলনায় গুয়াহাটিতে অনেক আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। তাই অন্যান্য এলাকার মতো সময়ে যদি গুয়াহাটিতে খেলা শুরু করা হয় তাহলে দিনের শেষে আলো ফুরিয়ে যাবে। খেলা ব্যাহত হবে। এর আগে রনজি ট্রফিতেও মধ্যাহ্নভোজের বিরতি পিছিয়ে দিয়ে ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে