অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই শেফালি ভর্মার উইকেট হারায় ভারত। ২৪ রান করে আউট হলেন স্মৃতিও। এরপর লড়াই শুরু করে হরমনপ্রীত ও জেমাইমা। দুই জনেই অর্ধশতরান করেন। । একটা সময় মনে হচ্ছিল এত বড় রানের সামনে ভেঙে পড়বে ভারতীয় ব্যাটিং। কিন্তু তা হয়নি এই জুটির জন্য। হরমনপ্রীত ৮৯ রান করে আউট হলেও জেমাইমা ১২৭ রান করলেন। রিচা ঘোষ দীপ্তি শর্মারা বাকি কাজটা করলেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ শুরুতেই অ্যালিসা হিলিকে তুলে নিয়ে দারুণ শুরু করে ভারত ৷ ৫ রানে আউট হলেন অজি অধিনায়ক ৷ ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিচফিল্ড। বিশ্বকাপের নক আউটে এটাই দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হন ৯৩ বলে ১১৯ রান করে। বড় রান পাননি বেথ মুনি (২৪), অ্যানাবেল সাদারল্যান্ডরা (৩)। তবে হাল ছাড়েননি এলিস। ৮৮ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষে ৪৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যাশলে গার্ডনার।
শেষবার ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়া। ভারতের কাছেই। তারপর আজ। এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট