পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৮ নভেম্বর : গবেষণার ফল অবাক করার মত। বিরল যৌনরোগের শিকার ছিলেন হিটলার। হিটলারের ডিএনএ পরীক্ষার ফল সামনে আসতেই এই তথ্য সামনে এসেছে বলে গবেষকরা দাবি করেছেন।
হিটলার। নামটি উচ্চারণ করলেই দুনিয়া কাঁপানো এক জার্মান দেশনায়কের কথা মনে পড়ে যায়, যার অত্যাচারের কাহিনী সব নিষ্ঠুরতাকে যেন ছাপিয়ে যায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে, সেই দুনিয়া কাঁপানো হিটলার ছিলেন এক বিরল যৌনরোগের শিকার। হালফিলের এক গবেষণা বলছে, নাৎসি স্বৈরশাসক হিটলারের ক্যালম্যান সিনড্রোম ছিল, যা বয়ঃসন্ধির সময় যৌন অঙ্গের বিকাশকে প্রভাবিত করেছিল।
১৯৪৫ সালে যে সোফায় হিটলার নিজেকে গুলি করে শেষ করেছিলেন, সেই সোফা থেকে কাটা কাপড়ের টুকরো থেকে নেওয়া রক্ত বিশ্লেষণ করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।এই ফলাফল যুক্তরাষ্ট্রের নতুন ডকুমেন্টারি, হিটলারের ডিএনএ: ব্লুপ্রিন্ট অফ আ ডিক্টেটর-এও দেখানো হয়েছে। সাড়া পড়েছে এহেন গবেষণা লব্ধ ফলাফলে।
কালম্যান সিন্ড্রোম বিলম্বিত বয়ঃসন্ধি ঘটায় বা পুরোপুরি বয়ঃসন্ধি প্রতিরোধ করতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, পুরুষদের মধ্যে, এই সিন্ড্রোমের সাধারণ শারীরিক লক্ষণগুলির মধ্যে একটি ছোট লিঙ্গ এবং অণ্ডকোষ, বন্ধ্যাত্ব এবং কম যৌনতার লক্ষণ পরিলক্ষিত হয়। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের সময় জিনের পরিবর্তন ঘটে যা এই রোগের কারণ।আর এই রোগের শিকার ছিলেন হিটলার।।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র