সময় কলকাতা, ৯ ডিসেম্বর : কটক দেখল ব্রাত্যজনের বিজয়সংগীত । চোট থেকে ফিরে এসেই জেতালেন হার্দিক পান্ডিয়া। গম্ভীর এবং আগারকারের আমলে একদিনের ও কুড়ি ওভারের ম্যাচের সাফল্যের নায়করা – তা বিরাট -রোহিত হন বা হার্দিকই হন টেস্ট দলে ব্রাত্য। ব্রাত্যজনেরাই বিজয় সঙ্গীত লিখছেন। গুঞ্জন, হার্দিককে সীমিত ওভারে অধিনায়ক করার কথা উঠলে আগারকার পদত্যাগ করার কথা জানিয়েছিলেন।
অবশ্যই ব্রাত্যজনের বিজয়সংগীত । ৬ টি চার, ৪টি ছয় মেরে ২৮ বলে ৫৯ করলেন এবং এমনসময় তাঁর ব্যাটে ঝড় উঠল যখন মনে হয়েছিল ১৫০ রান করাও অসম্ভব। তাঁর ব্যাটে ভর করে ভারত কটকের বারবাটি স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৫ করল। বল করতে এসেই উইকেট পেলেন হার্দিক।
আর পাল্টা ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বনিম্ন স্কোরের বিশ্রী রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২২ সালে ভারতের বিরুদ্ধে ৮৭ রানের ইনিংস ছিল তাদের সর্বনিম্ন। মঙ্গলবার ৭৪ রানে শেষ হয়ে গেল তাঁদের ইনিংস। ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানে জিতে এগিয়ে গেল। এদিন বুমরার একশো উইকেট পূর্ণ হল টি-টোয়েন্টি ফরম্যাটে। তিনি ভারতের একমাত্র বোলার যিনি সব ফরম্যাটেই ১০০ উইকেট পেলেন। তবে শততম উইকেটের বলটি নো হলেও তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। আর্শীদীপ, বুমরা, বরুণ, অক্ষর দুটি,করে এবং হার্দিক ও শিবম একটি করে উইকেট পেলেন। আগারকার – গম্ভীরের ব্রাত্য হার্দিক পেলেন ম্যাচ সেরার সম্মান। টেস্টে ভরাডুবি হওয়ার পরে বিরাট ও রোহিত এভাবেই একদিনের ম্যাচে আগারকার -গম্ভীরকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। কোচ ও প্রধান নির্বাচকের বিড়ম্বনা? নাকি বোধশূন্যতা চলবেই?
আরও পড়ুন আবার সেঞ্চুরি বিরাট কোহলির : ভয়ঙ্কর সুন্দরের কাব্য


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়