Home » ৫১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

৫১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

Oplus_131072

সময় কলকাতা, ১১ নভেম্বর : টি-টোয়েন্টি সিরিজে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ১০১ রানের হারের বদলা হিসেবে দ্বিতীয় ম্যাচে ভারতকে সবদিকে পর্যুদস্ত করে তারা জিতল ৫১ রানে। ব্যাটে কুইন্টন ডি কক ঝোড়ো ৯০ করে আর বোলিংয়ে বার্টম্যানে ২৪ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের অন্যতম কান্ডারী হলেও গৌতম গম্ভীরের একটি সিদ্ধান্ত ভারতের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখাই যেতে পারে। গম্ভীর-সূর্য পরিচালিত টিম ম্যানেজমেন্ট  এদিন তিন নম্বর তিনি ব্যাট করতে পাঠিয়ে দিয়েছিল  অক্ষর প্যাটেলকে। ২১ বলে ২১ রান করেন অক্ষর। ফলশ্রুতি চমৎকার ফর্মে থাকা তিলক বর্মা বেশি বল খেলার সুযোগই পেলেন না। গিল এবং সূর্য সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। দুজনের পারফরমেন্স এতটাই ধারাবাহিক খারাপ যে তাদের টিমে থাকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বোলিংও এদিন খুব খারাপ, আরশদীপ -বুমরা দুজনেই  সুপারফ্লপ। তবে গিল এবং সূর্য এবার গম্ভীরের মত কোচকে হয়তো বিপাকে ফেলছেন। বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষা করার সময় যে কমে আসছে!

About Post Author