Home » মোহনবাগানকে দুবছরের জন্য ব্যান, কড়া নিষেধাজ্ঞার পাশাপাশি মোটা জরিমানা

মোহনবাগানকে দুবছরের জন্য ব্যান, কড়া নিষেধাজ্ঞার পাশাপাশি মোটা জরিমানা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর : মেসি পর্ব শেষ হতে না হতেই আরেকটি কলঙ্কজনক দিন কলকাতার ফুটবলে তথা ভারতের ফুটবলে। ভারতীয় ফুটবলের কালো দিন, খারাপ দিন। দুঃসংবাদ  ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে।  মোহনবাগানের উপরে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এল। ব্যান বা সাসপেনশনের সঙ্গে জরিমানা। মোহনবাগান সুপার জায়েন্টকে দুবছরের জন্য ব্যান করল এশিয়ার সর্বময় ফুটবলের নিয়ামক  এএফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তি হিসেবে মোহনবাগান কে এশিয়ান ফুটবল কাউন্সিল কড়া শাস্তি দিল। ইরানের সেপাহান ক্লাবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে না যাওয়ার জন্য এবছর থেকে ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এশিয়ান ফুটবল কাউন্সিলের আওতাভুক্ত কোনও টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না সবুজ মেরুনকে। পাশাপাশি, ভারতীয় মুদ্রায় ৯১ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে। মোহনবাগানকে দুবছরের জন্য ব্যান করার পেছনে কারণ কী?

উল্লেখ্য,  ইরানের মাটিতে খেলতে যেতে চাননি মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকারা। তাঁরা ইরানে নিজেদের নিরাপত্তা জনিত আশঙ্কার কথা ক্লাবকে জানিয়ে বেঁকে বসেন। সেজন্য মোহনবাগানের ফুটবল ক্লাব পরিচালন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে,তারা ইরানে খেলতে যাবে না এবং তারা নিরপেক্ষ  দেশে খেলতে যাওয়ার আবেদন করে।এ এফ সি বাগানের আবেদনে কর্ণপাত করেনি। ইরানের ক্লাবকে পুরো পয়েন্ট দেওয়া হয়।  বিষয়টিকে এএফসি ভালো চোখে নেয়নি। তারা মোহনবাগানের উপরে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি,  সেপাহান ক্লাবের মাঠে ম্যাচের আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে  মোহনবাগানের উপরে মোটা অংকের ক্ষতিপূরণ ধার্য করেছে। মোহনবাগান সরকারিভাবে এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া না জানালেও, মোহনবাগান এফ সির সিদ্ধান্ত বিবেচনা  করার জন্য এপস এর কাছে আবেদন জানাবে বলেই জানা গিয়েছে ।।

মোহনবাগানকে দুবছরের জন্য ব্যান #মোহনবাগান

আরও পড়ুনখেলায় রাজনীতি, রাজনীতির খেলা

About Post Author