সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারি : কৃশ কা গানা শুনেগা? দিল না লিয়া…. একেকটি গান একেক সময় একেক জনকে বিখ্যাত করে দিয়েছে, নেট দুনিয়ার কল্যাণে। এরকমই উদাহরণ, বঙ্গের রানু চৌধুরী বা বাদাম কাকু। হালে নেট দুনিয়া কাঁপাচ্ছে ঝাড়খন্ডের জামশেদপুরের বাসিন্দা পিন্টু প্রসাদ। কাচড়া বা ময়লা পরিষ্কার করার ফাঁকেই কেয়ার অফ ফুটপাথ পিন্টু বিখ্যাত হয়েছে একটি গানের সুবাদে। স্রেফ হৃত্বিক রোশনের সিনেমার একটি গানের দুকলি গেয়েই ভাইরাল হয়ে উঠেছে ৩২ বছরের পিন্টু। তার গোলগাল চেহারায় এক্সপ্রেশন ও হাত পা দুলিয়ে গানের স্টাইল তাকে আকর্ষণীয় করে তুলেছিল। তা এভাবেই চলছিল। বছর শেষে ফেক নিউজে প্রাণ যায় যায় ধুমের। ভিডিও সহ গুঞ্জন ছড়িয়ে পড়ে, একটি নালার পাশে মদ্যপ পিন্টু প্রসাদ মরে পড়ে আছে। জানা যায়, এডিটিং করে ফেক নিউজ ছড়ানো হয়েছে। বছরের শুরুতে পিন্টু প্রসাদ নিজে আবার জানান দেয়, সে জীবিত।।
বেঁচে আছে ধুম ভাইরাল বয়
Oplus_131072


More Stories
পর্তুগালকে আটকে দেওয়া কঙ্গোতে নরমাংস ভক্ষণের প্রথা চালু ছিল!
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা