Home » বিশ্বকাপে জিম্বাবুয়েকে ২০৪ রানে হারিয়ে গ্ৰুপশীর্ষে ভারতের ছোটরা

বিশ্বকাপে জিম্বাবুয়েকে ২০৪ রানে হারিয়ে গ্ৰুপশীর্ষে ভারতের ছোটরা

সময় কলকাতা, ২৮ জানুয়ারি : একদিনের বিশ্বকাপে এবার জিম্বাবুয়েকে ২০৪ রানে হারালো ভারত। টানা তিন ম্যাচ জিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের গ্ৰুপ টু-য়ের শীর্ষে উঠে এল। ইংল্যান্ডের সমসংখ্যক পয়েন্ট থাকলেও রান রেটের ভিত্তিতে এগিয়ে আছে ভারত। এদিন ম্যাচের নায়ক বিহান মালহোত্রা। বাংলাদেশ ম্যাচে বল হাতে ভেলকি দেখানোর পরে এদিন ব্যাট হাতে ১০৭ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেললেন মালহোত্রা। অভিজ্ঞান কুন্ডু ৬১ বলে ৬২ রান করলেন, ঝোড়ো অর্ধশত রান বৈভব সূর্যবংশীর। ভারতের ৩৫২ রানের জবাবে ১৪৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটারি সাফল্য না পেলেও বল হাতে সাফল্য পেলেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ১৪ রানে তিনটি উইকেট নিলেন তিনি। এখনও গ্রূপে ভারতের পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাকি। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে।।

About Post Author