Home » লক্ষ্মীবারের বাজেটে লক্ষ্মী আরও ধারালো, অনুসারী অস্ত্রেও শান

লক্ষ্মীবারের বাজেটে লক্ষ্মী আরও ধারালো, অনুসারী অস্ত্রেও শান

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারি :   বৃহস্পতিবার লক্ষ্মীবার।পশ্চিমবঙ্গ বিধানসভায় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট (Vote on Account) পেশ করেছেন। বৃদ্ধি  লক্ষ্মীর ভান্ডারের ভাতায়,  বৃদ্ধি পেল ৪ শতাংশ ডিএ, শিক্ষিত বেকারদের ভাতা ‘ বাংলার যুব সাথী’ প্রকল্প ঘোষিত। ভোটের আগে  লক্ষ্মীবারের বাজেটে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নিহিত রাজনৈতিক সমর কৌশল। লক্ষ্মীবারের বাজেটে মডেল প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে পুষ্ট করে চোখ অনুসারী প্রকল্পে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন,  লক্ষ্মীর ভান্ডার রাজ্যে মহিলাদের শুধু নয়, যুগপৎভাবে শাসকদলেরও রক্ষা কবচ এবং অস্ত্র। বিরোধী দলের নেতারাও একান্তে স্বীকার করেন এবং বিগত লোকসভা ভোটের পরে একাধিক বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে, লক্ষ্মীর  ভান্ডারের জন্য মহিলারা দুহাত ভরে মুখ্যমন্ত্রীকে ভোটবাক্সে আশীর্বাদ করেছেন।  লক্ষ্মীর ভান্ডার যদি শাসকদলের অস্ত্র হয়ে থাকে সেই অস্ত্র আরো ধারালো হয়ে উঠলো ২০২৬ সালের রাজ্য বাজেটে। ফেব্রুয়ারি থেকেই আরো ৫০০ টাকা করে বেশি ভাতা জুটবে লক্ষীর ভাণ্ডারে। সেপ্টেম্বর থেকেই প্রকল্পটি চালু করে রাজ্য। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে রাজ্যের মহিলাদের হাতে। এবারের বাজেটে সেই ভাতার অঙ্ক আরও ৫০০ টাকা বৃদ্ধির পাশাপাশি ঘোষণা বেকার ভাতা বা বাংলার যুব সাথী প্রকল্প। বিশেষজ্ঞদের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে চালু হচ্ছে বেকার ভাতা।মাধ্যমিক পাশ, ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেবে সরকার। আগামী ১৫ অগস্ট থেকেই চালু হবে এই প্রকল্প। এই ঘোষণা নিছক আর্থিক নয়—এটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও।  লক্ষ্মীর ভাণ্ডারে প্রভাবিত রাজনৈতিক সাফল্যর প্রতিফলন দেখা দিচ্ছে বেকারদের রক্ষাকবচে। চার শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের অনুসারী অস্ত্রে শান। বেড়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের ভাতা। বাংলার যুব সাথী প্রকল্পে দেড় হাজার টাকা – সবমিলিয়ে রাজনৈতিক অস্ত্র সমৃদ্ধ ভোট অন একাউন্ট বাজেট। লক্ষ্মী বারে লক্ষ্মী বৃদ্ধি।।

লক্ষ্মীবারের বাজেট #লক্ষ্মীবারের বাজেট #লক্ষ্মীরভান্ডার

About Post Author