সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : ৯৩:রানে ম্যাচ হারলেও প্রথম ৭ ওভারে ১ উইকেট খুইয়ে ৬৭ রান তুলে লড়াই করার আশা জাগিয়েছিল নামিবিয়া। বরুণ চক্রবর্তী বল করতে আসার পরেই তাসের ঘরের মত ভেঙে পড়ল নামিবিয়া। প্রথম বলেই উইকেট পেলেন, দু ওভার হাত ঘুরিয়ে সাত রানে ৩ উইকেট নিয়ে নামিবিয়াকে ধ্বংস করে দিলেন বরুণ। তার আগে অবশ্য ব্যাট হাতে তান্ডব চালান ঈশান কিষান। ২৪ বলে করেন ৬১ ঈশান। ২৮ বলে দাপুটে ৫৩ করলেন হার্দিক। অসুস্থ অভিষেকের বদলি স্যামসন তিনটি ছয় মারলেও ৯ বলে ২২ রান করে আউট হয়ে যান। ঈশান, হার্দিক, শিবম দুবের মারমুখী ব্যাটিং সত্ত্বেও ২০ ওভারে ২০৯ রানের বেশি না ওঠার কারণ রিঙ্কু সিং। শেষদিকে ৬ বল খেলে ১ রান করে আউট হন তিনি। বোলিং বিভাগে বরুণ ছাড়াও হার্দিক ও বুমরা ভালো বল করলেন। নামিবিয়া ১১৬ রানে পরপর শেষ তিনটি উইকেট হারায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের সবচেয়ে বড় রানে জয়ের রেকর্ড, নামিবিয়ার হয়ে ব্যাটে ও বলে নজর কাড়লেন তাদের অধিনায়ক গেরহার্ড এরাসমাস।।
৯৩ রানে নামিবিয়াকে হারালো ভারত
Oplus_131072


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার