সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি : শুক্রবার অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে জিম্বাবুয়ে। তবুও উল্লেখযোগ্য যে, এটাই প্রথম নয়,আগেও বারবার অঘটন ঘটিয়েছে জিম্বাবুয়ে। একদিনের ক্রিকেটের বিশ্বকাপেও ঘটিয়েছে, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন ঘটানোই জিম্বাবুয়ের কাছে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এবারের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অঘটন বলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের জয়কে। এই ম্যাচে ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ এবং অন্য ব্যাটসম্যানদের প্রচেষ্টায় জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬৯ রান করে । জবাবে, ব্লেসিং মুজারাবানি ও ইভান্স অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন। কেরিয়ার-সেরা বোলিং করে ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন, ইভান্স তিনটি উইকেট দখল করেন। এরকম অঘটন ২০২২ সালেও ঘটিয়েছে। ২০০৭ সালে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানেও ঘটিয়েছে।
T20 বিশ্বকাপ 2022, জিম্বাবুয়ে পার্থে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয়। বর্তমান টিমের অধিনায়ক সিকান্দার রাজা সেই ম্যাচে নায়ক ছিলেন, ২৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ সময় একটি রানআউট করেছিলেন।
T20 বিশ্বকাপ 2007, তাদের উদ্বোধনী টুর্নামেন্টে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া দলকে ৫ উইকেটে হারিয়ে দেয়। সেবারব্রেন্ডন টেলর অপরাজিত ৬০ রান করে এক বল বাকি থাকতেই জয় এনে দেন। অর্থাৎ অঘটন এত ঘটিয়েছে জিম্বাবুয়ে যে অঘটন আর অভিনব নয়।।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর