সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : ঔদ্ধত্যের অবসান। ট্রফি জিতে তার ওপরে পা রেখে ছবি তোলা হল না অস্ট্রেলিয়ার অধিনায়কের।এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভবিষ্যত জানতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে খেলার দিকে নজর ছিল ক্রিকেট অনুরাগীদের । এই ম্যাচ থেকে পয়েন্ট পেলেই জিম্বাবুয়ে সুপার এইটে উঠত।বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হতেই একটি পয়েন্ট পেয়ে জিম্বাবুয়ে গ্রুপ বি থেকে শ্রীলংকার পরবর্তী টিম হিসেবে হিসেবে সুপার এইটে উঠল। বৃষ্টি অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দিল।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া যাদের এক দিবসীয় বিশ্বকাপের দৈত্য বলা যায়।২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন তারা। কুড়ি ওভার বা পঞ্চাশ ওভার যেকোনো ফরম্যাটেই সীমিত ওভারের আন্তর্জাতিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়া সবসময় প্রবল শক্তিধর। তবে এবার অস্ট্রেলিয়া দল ছিল ক্ষীণবল। মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চোট আঘাতের কারনে নেই প্যাট কামিন্স ও হ্যাজেল উড। সবমিলিয়ে ভারসাম্য ছিল না এবারের বিশ্বকাপের টি টোয়েন্টি স্কোয়াডে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি অজি অধিনায়ক মিচ মার্শ। সবমিলিয়ে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতে কাপের উপর পা রাখার ঔদ্ধত্য আর দেখানোর সুযোগ পেলেন না মিচেল মার্শ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান