Home » টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের শতরান

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের শতরান

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : তাঁর বাবা বাজিত শর্মা ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং-য়ের ভক্ত। বাজিত ভারত ছেড়ে কানাডা গেলেও রক্তে ছিল ক্রিকেট। অনটারিও-তে হওয়া পুত্র সন্তানের নাম রাখলেন যুবরাজ। বাবার আগ্রহে ক্রিকেটে হাতে খড়ি হলেও ক্রিকেট প্রতিভা ছিল যথেষ্ট। মাত্র ১৮ বছর বয়সে ওপেনার হিসেবে কানাডা আন্তর্জাতিক ক্রিকেট দলের হয়ে সুযোগও পেলেন যুবরাজ শর্মা।সেই যুবরাজ ভারতের মাটিতে এসে বাবার গুরুকে ছাপিয়ে গেলেন। যুবরাজ সিং-এর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৭৭।  ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ১৯ বছরের নব যুবরাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৫ বলে ১১০ রান করে চমকে দিলেন। পথুম নিশাঙ্কা শ্রীলঙ্কায় একদিন আগেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি পেলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে এটাই প্রথম শতরান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম ১১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারি মেরে এক বিরল কৃতিত্ব স্থাপন করলেন যুবরাজ শর্মা।।

About Post Author