সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : পাকিস্তানকে হারিয়ে ভারত আগেই গ্ৰুপ এ থেকে সুপার এইটের ছাড়পত্র পেয়েছিল। ভারতের কাছে বড় রানে হারায় নামিবিয়া ম্যাচ নিয়ে পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটারদেরও উৎকণ্ঠা ছিল।সব উৎকণ্ঠা কাটিয়ে পাকিস্তান নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপারএইটের ছাড়পত্র জোগাড় করে ফেলল। সাহেবজাদা ফারহান ভারতের সঙ্গে শূন্য রান করে আউট হলেও এদিন চমৎকার ব্যাট করে শতরান করলেন। ৫৮ বল খেলে তিনি ১০০ রান করে অপরাজিত থেকে যান। পাল্টা ব্যাট করতে নেমে নামিবিয়ার শুরু ভালো হলেও পাক স্পিনারদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে নামিবিয়া। নামিবিয়ার শেষ পাঁচ উইকেট মাত্র ১৬ রানের মধ্যে পড়ে যাওয়ায় তারা ৯৭ রানের বেশি সংগ্রহ করতে পারে নি। উসমান তারিখ আবার সফল। তিনি ১৬ রানে ৪ উইকেট পান। সাদাব পান তিন উইকেট।।
সুপার এইটে পাকিস্তান
Oplus_131072


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?