Home » মুকুল রায় প্রয়াত

মুকুল রায় প্রয়াত

সময় কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : খবরের শিরোনামেই থাকতেন তিনি, অথচ বেশ কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে অস্তাচলে গেছিলেন। তাঁর বিধায়কপদ নিয়ে কিছুদিন আইনি জট দেখা দেওয়া ছাড়া একদা খবরের শিরোনামে থাকা মানুষটির সম্পর্কে কোনও সংবাদে ছিলেন না। কার্যত রাজনৈতিক ভাবে মৃত্যু হয়েছিল তাঁর ।ফিরে আসার সম্ভাবনা ছিল না তাঁর, একথাও জানা ছিল। অবশেষে রবিবার রাত পেরোতে না পেরোতেই শেষ ঘুমে ঘুমিয়ে পড়লেন তিনি।

দীর্ঘদিন কোমায় থাকার পরে প্রয়াত খ্যাতনামা রাজনীতিবিদ মুকুল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। কাঁচড়াপাড়ার দাপুটে রাজনীতিবিদ একটা সময় বঙ্গ রাজনীতির ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন। বঙ্গ রাজনীতিতে চাণক্য নামেও তিনি পরিচিত ছিলেন মুকুল রায়।।

About Post Author