সময় কলকাতা, ২২ ফেব্রুয়ারি : অবশেষে অশ্বমেধের ঘোড়া মুখ থুবড়ে পড়ল। ২০২৪ থেকে একটানা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জিতে আসা টিম ইন্ডিয়া হারল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত কচুকাটা হল ভারত। সুপারএইটের প্রথম ম্যাচে ৭৬ রানে পরাজিত হয়ে ভারত চাপে। বুমরা ও আরশদীপ ভালো বল করেও এদিন সেই চাপ কাটিয়ে বড় রান তুলে ফেলে। সেরা ছিলেন মিলার। তিনি ৩৫ বলে ৬৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। একমাত্র শিবম দুবে ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। দুবে করেন ৪২ রান। এদিন শূন্য রানের হ্যাটট্রিক করা অভিষেক ১৫ রান করলেও ফর্মে থাকা ঈশান কিষান শূন্য রানে আউট হওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে ম্যাচটি ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে।।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত
Oplus_131072


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর