সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : ক্রিকেটার পরশ ডোগরা-তাঁর নাম প্রচারের আলোয় আলোকিত নয়। পরশ ডোগরা আজীবন খেলেছেন হিমাচল প্রদেশের হয়ে। কিছুদিন পন্ডিচেরির হয়ে খেললেও এখন তিনি জম্মু-কাশ্মীরের অধিনায়ক। ৪১ বছর বয়সী পরশ ডোগরা ভারতের হয়ে খেলার সুযোগ না পেলেও নিজেকে ঘরোয়া ক্রিকেটে বারবার প্রমাণ করেছেন। এখনও করছেন। তাঁর নেতৃত্বে জম্মু-কাশ্মীর এবছর রঞ্জি ট্রফির ফাইনালে উঠে কর্নাটকের মাটিতে কর্নাটকের বিরুদ্ধে চালকের আসনে। খেলার দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ৫২৭ রান তুলে জম্মু কাশ্মীর চাপে রেখেছে তারকা সমৃদ্ধ কর্নাটককে।
প্রসঙ্গত, ১৯৩৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল রঞ্জি ট্রফি। জাতীয় স্তরে রঞ্জি ট্রফি কে ভারতের সবচেয়ে বড় এবং ঐতিহ্যশালী টুর্নামেন্ট বলে ধরা হয়।পরেশ ডোগরার নেতৃত্বে এ বছর জম্মু-কাশ্মীরের স্বপ্নের উড়ান চলছে। রঞ্জি ট্রফিতে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের সুবিধাজনক পরিস্থিতির জন্য প্রায় প্রত্যেক ব্যাটসম্যানের যেরকম অবদান রয়েছে, তারচেয়ে কোন অংশে কম নয় পরশ ডোগরার অবদান। উল্লেখ্য, বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম ইনিংসে ৫৮ রান করে তিনি ফাইনালে ওঠার রাস্তা সুগম করে দেন। বাংলার বিরুদ্ধে তিনি রঞ্জি ট্রফিতে ১০ হাজার রান করার অনন্য নজিরও গড়েন। ফাইনালেও ব্যাট হাতে করলেন ৭০ রান। জম্মু-কাশ্মীরের ৬ উইকেটে ৫২৭ রানের ইনিংসে তাঁর ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলাবাহুল্য, জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরা হার না মানা লড়াইয়ের একটি নাম, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ধারাবাহিক সাফল্যের একটি নাম। জম্মু-কাশ্মীরকে তিনি ও তাঁর ছেলেরা চ্যাম্পিয়ন করতে পারেন কিনা সেটাই এখন দেখার।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে