সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ের সঙ্গে টিম ইন্ডিয়ার মরণ বাঁচন ম্যাচ বৃহস্পতিবার। ভারতীয় দলের ফর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে থিঙ্ক ট্যাঙ্ক ও দেশবাসীর । এরইমধ্যে জিম্বাবুয়ে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা। ভারতীয় শিবির ছেড়ে বাড়ি চলে গেলেন তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং। সূত্রের খবর অনুযায়ী পারিবারিক কারণে তিনি শিবির ছেড়েছেন। অপর একটি সূত্র অনুযায়ী, রিঙ্কুর বাবা গুরুতর অসুস্থ হওয়ায় -বাবাকে দেখতেই তাঁর ছুটে যাওয়া। রিঙ্কু সিং এবারের বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে থাকলেও খুব যে ব্যাট করার সুযোগ পাচ্ছেন তা নয়,তবে রিংকু খুব ভালো ফর্মে আছেন একথাও বলা যাবে না। এদিন অনুশীলন না করায় জিম্বাবুয়ে ম্যাচে প্রকৃত অর্থেই অনিশ্চিত রিঙ্কু, তিনি না খেললে তাঁর জায়গায় অক্ষর প্যাটেল নাকি সঞ্জু স্যামসন – কে খেলেন সেটাই দেখার।।
বাড়ি ফিরে গেলেন রিঙ্কু, জিম্বাবুয়ে ম্যাচে অনিশ্চিত
Oplus_131072


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর