Home » সমুদ্রে ইরানের হামলা, নিহত ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার

সমুদ্রে ইরানের হামলা, নিহত ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ : ভিডিওতে দেখা গিয়েছে যেন কালো পর্দা ভেদ করে ছুটে আসছে একটি আগুনের গোলা।মাঝ সমুদ্রে ইরানের হামলা মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কারে। বিস্ফোরণে নিহত ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার। ইরাকের কাছে এক ডুবো ড্রোনের হামলায় বিস্ফোরণে তার মৃত্যু হয়।

দেবানন্দন প্রসাদ সিং, মধ্যপঞ্চাশের মেরিন ইঞ্জিনিয়ার কর্মসূত্রে ২০১৯ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে  বিহার থেকে মুম্বাইয়ে গিয়েছিলেন।  থাকতেন কান্দিভালি ইস্টে।  মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাঙ্কারে কাজ করতেন সুপারিনটেনডেন্ট হিসাবে। তিনি সম্প্রতি পণ্যবাহী ট্যাংকার নিয়ে  নৌসফর শুরু করেছিলেন তার ক্ষুদ্র নাবিকদল নিয়ে। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধের মধ্যে,  পারস্য উপসাগরে দুটি জাহাজে একটি সমন্বিত ডুবো ড্রোন হামলার দাবি করেছিল ইরান , যার মধ্যে একটি ছিল অপরিশোধিত তেলের ট্যাঙ্কার সেফেসিয়া বিষ্ণু যেখানে দেবানন্দন প্রসাদ সিং একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন। আধিকারিকরা জানিয়েছেন এবং একটি ভিডিওতে প্রকাশ পেয়েছে একটি ছুটে আসা আগুনের গোলায় নিহত হন দেবানন্দন প্রসাদ সিং। বলা হয়েছে,  আন্ডার ওয়াটার বা ডুবো ড্রোনের হামলায় বিস্ফোরণ ঘটেছে।।

About Post Author