সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চ : ভাইরাল কুম্ভ গার্লের বিয়ে নিয়ে চর্চা ছিলই গত একদিন ধরেই। পাশাপাশি,ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলেকে নিয়ে বিতর্কও অব্যাহত।সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ব্যক্তিত্ব মোনালিসা ভোঁসলের আচমকা বিয়ের পরে কেরালায় নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে বয়স নিয়ে। “কুম্ভ মেলা ভাইরাল গার্ল” কি বয়সের দিক থেকে আদৌ বিবাহযোগ্যা ছিলেন? বিবাহ পর্বের চারপাশে উপস্থিত বামপন্থী রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে অনলাইনে এখন প্রশ্ন উঠছে। মোনালিসার বয়স ১৭ হলে প্রশ্ন, উপস্থিত শাসকদলের নেতৃবৃন্দ কি জানতেন না এই বিষয়ের বিন্দু বিসর্গ?
বিবাহ পর্ব সম্পর্কে একের পর এক বিরোধপূর্ণ দাবি গুলি উঠতেই কেরালা জুড়ে রাজনৈতিক ক্ষেত্রে অস্বস্তিকর প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যা বিবাহ পর্বে উপস্থিত নেতৃবৃন্দের তালিকা দেখলেই সুস্পষ্ট হবে।
প্রসঙ্গত, মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করে রাতারাতি ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে (মনি ভোঁসলে) এবং অভিনেতা ফারমান খানের আন্তঃধর্মীয় বিয়েতে কেরালার বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ২০২৬ সালের মার্চ মাসে তিরুবনন্তপুরমের অরুমানুর এক মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়। কারা ছিলেন সেখানে?
বিয়েতে উপস্থিত উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভি. শিবানকুট্টি। তিনি কেরালার সাধারণ শিক্ষামন্ত্রী। এছাড়াও ছিলেন এম. ভি. গোবিন্দন যিনি সিপিআই(এম) বা সিপিএম-এর কেরালা রাজ্য সম্পাদক। ছিলেন রাজ্যসভার সাংসদ এবং ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সভাপতি এ এ রহিম।একথাও উল্লেখ্য, পরিবারের অমতে কেরালায় পালিয়ে এসে বিয়ে করায় এই যুগলকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছিল । উপস্থিত নেতারা এই বিয়েকে “প্রকৃত কেরালা স্টোরি” এবং সামাজিক সম্প্রীতির উদাহরণ হিসেবে বর্ণনা করেছিলেন। এবার প্রকৃত কেরালা স্টোরিতেই বিতর্ক।
আরও পড়ুন কেন পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?
ভাইরাল কুম্ভ গার্লের বিয়ে #মোনালিসাভোঁসলে


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র