Home » ভারতকে আমেরিকা প্রতিদ্বন্দ্বী হতে দিতে নারাজ

ভারতকে আমেরিকা প্রতিদ্বন্দ্বী হতে দিতে নারাজ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ : আমেরিকা কার্যত আগ্রাসন জারি করেছে এবং একের পর এক দেশের বিরুদ্ধে হয় সামরিক অভিযান নতুবা অর্থনৈতিক বিধি-নিষেধ আরোপ শুরু করেছে। ভারতীয় বাণিজ্যক্ষেত্রে কর চাপানোর পরে তা অনেকাংশেই লাঘব করেছে। সম্প্রতি ভারত কোথা থেকে তেল কিনবে তা নিয়েও বিধি নিষেধ জারি করেছে আমেরিকা। রাশিয়া থেকে থেকে তেল নেওয়ার ব্যাপারে এক মাসের ছাড়পত্র দিয়েছে আমেরিকা। এখন প্রশ্ন কেন এত বিধিনিষেধ? স্রেফ কি বাণিজ্যিক মুনাফা। নাকী এর গভীরে লুকিয়ে আছে আরও গভীরতর অন্য কোনও সমীকরণ! যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ (Christopher Landau) ২০২৬ সালের মার্চের শুরুতেই ভারত প্রসঙ্গে অর্থনৈতিক অবস্থান ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে যে মন্তব্য করেছেন তা যেরকম বিতর্ক বাড়াতে বাধ্য, পাশাপাশি তাঁর বক্তব্য বাস্তব সত্যকে প্রকট করেছে। ভারতকে আমেরিকা প্রতিদ্বন্দ্বী হিসেবে কতটা দেখছে, কী বলেছেন ক্রিস্টোফার ল্যান্ডাউ?

তার বক্তব্যের মূল বিষয় ছিল, ভারতকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না হতে দেওয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভারতকে চীনের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে দেবে না।অর্থনৈতিক সুবিধা দিলেই আমেরিকার অসুবিধা। তাঁর মতে, যুক্তরাষ্ট্র অতীতে চিনকে যেভাবে বিশেষ অর্থনৈতিক সুবিধা দিয়েছিল, ভারতের ক্ষেত্রে তেমনটি করা হবে না। চিন কার্যত সুপার পাওয়ারে পরিণত হওয়ার ক্ষেত্রে অগ্রসর।আমেরিকা ফার্স্ট নীতি,ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো বাণিজ্য চুক্তি বা সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজের দেশের স্বার্থকে অর্থাৎ ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকেই সবার আগে গুরুত্ব দেবে। অর্থাৎ অর্থনৈতিকভাবে কোনরকম সুযোগ যেন ভারত না পায় তাহলে চিনের মত ভারত অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করছে ট্রাম্প সরকার।সামাজিক যোগাযোগ মাধ্যমে ল্যান্ডাউ-এর এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি,এই প্রশ্ন এবং চর্চা বিরোধী রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তরফে চলছে যে ভারত কেন কূটনৈতিকভাবে পাল্টা চাপ আমেরিকার উপরে  দেখাতে পারছে না! বলা হচ্ছে, ক্রিস্টোফার ল্যান্ডাউ তাঁর বক্তব্যে প্রকট করেছেন যে ভারতকে ঘুমন্ত দৈত্য হিসাবে দেখছে আমেরিকা।।

#ক্রিস্টোফার ল্যান্ডাউ # ভারতকে আমেরিকা প্রতিদ্বন্দ্বী হতে দিতে নারাজ

আরও পড়ুন সমুদ্রে ইরানের হামলা, নিহত ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার

About Post Author