সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ : অবশেষে বরফ গলেছে। ইরান বনাম আমেরিকা -ইসরায়েল যুদ্ধে গ্যাস (LPG) ও জ্বালানির সংকট থেকে ভারতের বিপত্তারিণী রক্ষাকবচ মিলেছে, কারণ ইরান রাজি হয়েছে, হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গিয়েছে।বেসরকারি সূত্রমতে খবর মিলছিল যে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জ্বালানিবাহী জাহাজকে যাতায়াতের ছাড়পত্র দিয়েছে ইরান কিন্তু সংবাদের সরকারিভাবে সমর্থন মেলে নি । ইরান প্রথম দিকে এই বিশেষ ছাড়ের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেও পরবর্তীতে ভারতের জাহাজগুলোকে নিরাপদ পথ (safe passage) দেওয়ার বিষয়টি কার্যকর হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। অবশেষে ভারতীয় পতাকা লাগানো পেট্রোলিয়াম গ্যাস (LPG) বাহী একাধিক জাহাজকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। সূত্রের দাবি অনুসারে যা কিনা এই যুদ্ধের আবহে একটি ব্যাতিক্রমী ঘটনা। সূত্র জানিয়েছে, ভারতীয় পতাকা উত্তোলিত LPG ট্যাঙ্কারবাহী শিবালিক হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আরেকটি জাহাজ নন্দা দেবীও ভারত অভিমুখী হচ্ছে। রয়টার্স এবং অন্যান্য সূত্র অনুযায়ী, পেট্রোলিয়াম গ্যাস (LPG) বাহী অন্তত দুটি ভারতীয় জাহাজ (‘পুষ্পক’ এবং ‘পরিমল’) ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করেছে।
উল্লেখ্য,ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশ এই পথেই আসে। ইরান ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলোকে (Indian-flagged vessels) হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের অনুমতি দিয়েছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেখানে আমেরিকা, ইজরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর জাহাজের ওপর কড়াকড়ি বা নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ভারতের জন্য এটি একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও চীনের পণ্যবাহী জাহাজগুলিকে ছাড়পত্র দেওয়ার পরে ইরান ভারতকেও চাড় দিয়েছে। অবশেষে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতীয় পতাকা লাগানো কোনো জাহাজের ওপর তারা আক্রমণ করবে না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনার পর এই সবুজ সংকেত মিলেছে বলে জানা গিয়েছে। গত মাসে ২৮ তারিখ থেকে চারবার তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিলেও যুদ্ধের আঁচ এসে পড়েছিল ভারতে। ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়ায় ভারতের জ্বালানি সংকট দেখা দিয়েছিল। ভারতে রান্নার গ্যাসের ৬৫ থেকে ৮০ ভাগই আসে বিদেশ থেকে যার অন্তত ৪৭ শতাংশই আসে কাতার থেকে। পেট্রোল ও জ্বালানি তেল বিদেশ থেকে এলেও ৭০ শতাংশ হরমুজ প্রণালী ছেড়ে অন্যরুট দিয়ে আনা হচ্ছিল। তবে এলপিজি নিয়ে উদ্বেগ ছিল ক্রমবর্ধমান। পাশাপাশি,এলপিজির সাশ্রয় খুব বেশি ভারতে না থাকায় এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের অভাবের থাবা পড়েছিল বিভিন্ন রেস্টুরেন্ট ও হেঁসেলে। আপাতত উদ্বেগ কেটে গিয়ে, স্বস্তির ছোঁয়া।।
# হরমুজ প্রণালী ভারতের জন্য #হরমুজপ্রণালী #যুদ্ধ


More Stories
দেশে পর্যাপ্ত তেল ও এলপিজি মজুত জানালো মন্ত্রক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ