Home » মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল

মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ : আইএসএলে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলল ইস্টবেঙ্গল। ২০১৫ সালে এফ সি গোয়া মুম্বাই সিটি কে হারিয়েছিল ৭-০ গোলের ব্যবধানে । মহামেডানের বিরুদ্ধে সেই রেকর্ড স্পর্শ করল লাল হলুদ। মোহামেডানের বিরুদ্ধে পূর্বতন সর্বাধিক গোলের জয়ের রেকর্ড ছিল ১৯৯৮ সালের লিগে।  সেবার ৭-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। সব নজির ভাঙা ও গড়ার দিন যেন ছিল সোমবার। আইএসএলে যুবভারতীতে মহামেডানকে গুনেগুনে সাত গোল দিল ইস্টবেঙ্গল। দুটি করে গোল করলেন আনোয়ার ও ইউসেফ এজ্জেজারি। একটি করে গোল সল ক্রেস্পো, বিষ্ণু এবং নন্দা কুমারের। প্রথমার্ধেই ইস্টবেঙ্গল এগিয়েছিল ৩-০ গোলে। এদিন কুড়িটি কর্নার আদায় করে ইস্টবেঙ্গল। তারমধ্যে প্রথমার্ধেই মহামেডান দশ জন হয়ে যাওয়ায় আর ঘুরে বেড়াতে পারেনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।তবে এদিন গোল না করলেও ম্যাচের সেরা ছিলেন মিগুয়েল। ইস্টবেঙ্গলের সাতটি গোলের মধ্যে এদিন তিনটি হয়েছে পেনাল্টি থেকে, যার দুটি আদায় করে নেন তিনি। এদিনের জয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্টের সংখ্যা ১১।।

About Post Author