সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ : তৃণমূল থেকে প্রার্থী হয়ে ভোটের ময়দানে নামার পরে জটিলতা তৈরি হয়েছিল রেল বিভাগের চাকরি ঘিরে।অবশেষে চাকরি গেল সোনাজয়ী ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের। তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে (রাজগঞ্জ কেন্দ্র) প্রার্থী হওয়ার পর থেকেই তাঁর সরকারি চাকরি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, চাকরি থেকে ইস্তফা না দিয়েই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, যা সরকারি নিয়মবিধির পরিপন্থী। অবশেষে রেল কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বপ্না বর্মনকে তার পদ থেকে বরখাস্ত (Dismiss) করা হয়েছে । তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে ‘স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর’ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি গেল, ভোটের প্রচারেও বাধা রইল না।।
প্রার্থী হয়ে অবশেষে চাকরি গেল স্বপ্না বর্মনের
Oplus_131072


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের