Home » কেন মমতা আবার হাইকোর্টে?

কেন মমতা আবার হাইকোর্টে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : এসআইআর সংক্রান্ত পদ্ধতিগত আপত্তি তুলে এবং তারপরে ভোটে পরাজয়ের ঠিক পরে হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার আবার হাইকোর্টে হাজির মুখ্যমন্ত্রী। কিন্তু কেন? জানা গিয়েছে,  তৃণমূল কংগ্রেসের  সভানেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রধানত দুটি বড় আইনি বিষয় ও মামলার দরুন কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হন। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত মামলারাজ্য বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা (LoP) নির্বাচন করা নিয়ে বিধানসভার স্পিকার বা অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এই মামলা সংক্রান্ত আইনি পদক্ষেপ ও নথিপত্র জমা দেওয়ার কাজের জন্যই তিনি আজ দুপুরে হঠাৎ কোনো আগাম বার্তা ছাড়াই আদালতে পৌঁছান। আদালতে এসে তিনি সরাসরি ওথ কমিশনের (Oath Commission) দপ্তরে যান। এছাড়াও ভবানীপুর নির্বাচন নিয়ে পিটিশনএছাড়া সাম্প্রতিক ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন (Election Petition) দায়ের করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।।

About Post Author