সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : তোলাবাজি মানুষের উপরে বেলাগাম অত্যাচার – একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরে এবার সব্যসাচী দত্তের আলিবাবার গুপ্তধনের হদিস মিলেছে। কার্যত এবারের বিধানসভা নির্বাচনে বারাসাতের পরাজিত তৃণমূল প্রার্থী এখন যেন সোনার ডিম পাড়া রাজহাঁস, তাঁর বিভিন্ন ডেরায় হাত দিলেই মিলছে রাশিকৃত অর্থ ও সোনা। যেন সোনার ডিম পাড়ছেন সব্যসাচী! এবার তাঁর হেফাজতে ৫ কোটি টাকা অর্থমূল্যের সোনার হদিস মিলল।
সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। তাঁকে নিয়ে কয়েকদিন ধরেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার শ্বশুর বাড়ি গাইঘাটাতেও। তবে বুধবার পুলিশ তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং লকার থেকে উদ্ধার করেছে সাড়ে তিন কেজি সোনা। সাড়ে তিন কেজি সোনার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা। তদন্তকারী অফিসারদের মতে, যা মিলেছে তা হিমশৈলের চূড়ামাত্র। উল্লেখযোগ্য যে, ব্যবসায়ীর কাছে তাঁর জোরপূর্বক তোলা আদায়ের চেষ্টার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, “ওঁর (সব্যসাচী দত্ত) ওয়ার্ডের (অফিসে) টর্চার চেম্বার আছে। উনি সেখানে মানুষকে নিয়ে নির্মম অত্যাচার করেন। উলঙ্গ করে তাঁদের উপরে..” পুলিশ ধীরে ধীরে সব্যসাচী দত্তর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখছে। তাঁর কাছে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন অর্থের মজুত থাকার তথ্যপ্রমাণ পুলিশ যে জোগাড় করতে সক্ষম হয়েছে -সোনা উদ্ধার তার একটি অঙ্গ।।
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী #সব্যসাচীদত্ত
আরও পড়ুন পুরসভার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বারাসাতে


More Stories
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?
গ্রেফতার সুশান্ত ঘোষ