Home » “স্বেচ্ছাচারিতার” কাহিনী ফাঁস! জ্ঞানেশ কুমার কি চাপা পড়বেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে?

“স্বেচ্ছাচারিতার” কাহিনী ফাঁস! জ্ঞানেশ কুমার কি চাপা পড়বেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : বারবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, শাসক দল তথা ভারতীয় জনতা পার্টিতে সুবিধা দিতে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার।  এবার সেই জ্ঞানেশ কুমার কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তলায় চাপা পড়লেন কি? ইন্ডিয়ান এক্সপ্রেসের এক মারাত্মক ধাক্কায় কি ছিটকে পড়তে পারেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? তবে আঘাত হেনেছে সংবাদমাধ্যমটি।

কী পর্দা ফাঁস করতে চেয়েছে সংবাদ মাধ্যমটি?  ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ECI) ভেতরে একনায়কতন্ত্র চালানো এবং সহকর্মীদের অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিস্ফোরক তথ্য ফাঁস করা হয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত ১০ মাসে দেশের বাকি দুই নির্বাচন কমিশনার—সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী—জ্ঞানেশ কুমারের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশিকার বিরুদ্ধে কমপক্ষে ১৪ বার আনুষ্ঠানিক আপত্তি (Dissent) জানিয়েছিলেন, কিন্তু তাঁদের কোনো আপত্তিকেই বিন্দুমাত্র আমলই দেননি, জ্ঞানেশ কুমার। প্রকারান্তরে বলা হয়েছে বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে কাজ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার।

 

About Post Author