সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিল : সব ভালো যার শেষ ভালো তার কথাটি আপ্তবাক্য হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুও ভালো হওয়া দরকার। রাজস্থান রয়্যালস দলের তরুণ ব্যাটাররা শুরুটা ভালোই করছেন। শনিবারের দ্বিতীয় ম্যাচে জিতল রাজস্থানই।কারণ শুরুর দিকে যশস্বী -বৈভব -ধ্রুব চমৎকার ছন্দে ব্যাট করছেন। শনিবার প্রথমে ব্যাক করে রাজস্থান রয়েলস ৬ উইকেটে ২১০ রান করে। সূর্যবংশী ৩১ রান করে আউট হয়ে গেলেও যশস্বী ৫৫ এবং ধ্রুব জুরেল ৭৫ রান করেন। রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৪ রান তুলতে কৃতকার্য হয়। ৬ রানে জিতে এখনও জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজস্থান। শুভমান গিল না থাকায় এদিন গুজরাটের অধিনায়কত্ব করেন রশিদ খান।
দুর্দান্ত শুরু করে জিতল রাজস্থান


More Stories
দিল্লি গুজরাটের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে নিস্পত্তি
চেন্নাইকে হারিয়ে রাজস্থান জিতল
আইপিএলের টিকিট বিক্রিতেও কাটমানি! অভিযুক্ত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক