Home » সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন

সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৬ জুলাই : বারুইপুরের নৃশংস কাণ্ডে বিজেপি বা তৃণমূল এবং কংগ্রেস কী চায় বা চায় না  সেকথা বললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি কী চান তাও বললেন। সরকারে বিশ্বাস রেখে  বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন । তবে বারুইপুরে সেদিন বিস্তর ক্ষোভ -বিক্ষোভের সামনে পড়লেন সায়নী। একটানা বেইমান স্লোগান শুনতে হল তাকে।

দুমাস ধরে সেভাবে দেখা মিলছিল না তাঁর। এতটুকুই যাদবপুরের সাংসদ  সায়নী ঘোষের সম্পর্কে জানা গিয়েছে যে তিনি মমতা -অভিষেকের সংস্পর্শ ছেড়ে নবগঠিত দল এনসিপিআই-এ সইসাবুদ সেরেছেন। এক কথায় দলবদল করেছেন তিনি। এই দুমাসে একাধিকবার তাকে দেখা গেলেও সাংবাদিকদের সামনে সেভাবে আসেননি। একবার এয়ারপোর্টে তাকে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়, যাকে কুনাল ঘোষ বিবৃত করেন সম্ভাব্য “করোনাকালীন” ছবি হিসাবে। আরেকবার তিনি বলেন, তাঁর রাজনৈতিক অবস্থান কী তার ব্যাখ্যা টিভি কেবলমাত্র তার সংসদীয় ক্ষেত্রে মানুষদের কাছে বিবৃত করবেন।  অবশেষে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে নারকীয় কাণ্ডর পরিপ্রেক্ষিতে ঘটনার তিনদিনের মাথায় সায়নীকে দেখা গেল।  যাদবপুরের সাংসদ  ব্যাখ্যা করলেন নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ঠিক কী চাইছেন এবং তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে কি আশা রাখেন। রাজনৈতিক দলগুলিকে কি চায় এই প্রসঙ্গে বিজেপির পাশাপাশি তৃণমূলের নামও তাঁর মুখে শোনা যায়।সায়নী বললেন,  অপরাধীদের ক্ষেত্রে নো টলারেন্স নীতির কথা, ধর্ষণ ও খুন কাণ্ডে  বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন।

মঙ্গলবার কাকলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান। অন্যদের পুলিশি অনুমতি না মিললেও এলাকার সাংসদ হিসেবে তাকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। পরিবারের সঙ্গে কথা বলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

সায়নী ঘোষ এদিন বলেন, “বারুইপুর কাণ্ডে,আপনারা সবাই জানেন,মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই ঘটনায় শেষ দেখে ছাড়া হবে।..এরকম ঘটনা একটা বড় চক্রের কাজ।.. বিজেপি সরকার নতুন এসেছে, মাত্র দুমাস হয়েছে, এরকম ঘটনা কেউ চায়না, বিজেপির মুখ্যমন্ত্রী চান না, তৃণমূল চায় না, কংগ্রেস চায় না। আমরা ফাঁসি চাই। ফাঁসি হতেই হবে -তারজন্য যেখানে যেখানে চিঠি লেখার তা আমরা লিখব। আমরা বিশ্বাস রাখব আমাদের সরকারে।”

আরও পড়ুন বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান

বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন

About Post Author