সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : বাঘে ছুঁলে ষোলো ঘা, পুলিশে ছুঁলে আঠেরো। জলপাইগুড়ি পোস্ট-অফিস মোড়ে পুলিশ ছাত্র বাদানুবাদ, অতঃপর দুই ছাত্রকে কলার ধরে টানতে টানতে একগুচ্ছ অভিযোগ সহ প্রিজন ভ্যানে তোলে পুলিশ । জলপাইগুড়িতে ২ ছাত্র আটক হওয়ায় রয়েছে বিতর্ক। দুই ছাত্রের অভিযোগ, তারা পুলিশের বেআইনি কাজের প্রতিবাদ করেছিল। অন্যদিকে, পুলিশের অভিযোগ হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিল দুই মদ্যপ ছাত্র, তাই তাদের আটক করা হয়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে ছাত্ররা প্রতিবাদী নাকি মদ্যপ!
আরও পড়ুন যখন মানুষের প্রাণরক্ষায় ব্রতী বনকর্মীরা
পুলিশের অভিযোগ, হেলমেট ছাড়া অবস্থায় গাড়ি আটকানোয় মধ্য দুই ছাত্রকে আটক করা হয়। অভিযুক্ত ছাত্ররা অবশ্য বলেছে, তারা মদ্যপ নয়, তাদের দোষ তারা প্রতিবাদী। পুলিস নিজেদের প্রয়োজনে ট্রাফিক আইন ভাঙছে আর তাই দেখে প্রতিবাদ করায় তাদের আটক করা হয়। তবে আটক করার সময় ছাত্রদের উপরে বলপ্রয়োগ এবং শারীরিকভাবে হেনস্তা করতে দেখা গিয়েছে পুলিশদের।
পুলিশের ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ, হেলমেট ছাড়া মদ খেয়ে ড্রাইভিং, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার। জলপাইগুড়ি ফার্মাসি কলেজের তৃতীয় বর্ষের দুই ছাত্রের একজন ঝাড়গ্রাম আর একজন বাকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এদের মধ্যে একজন সৈকত প্রিজন ভ্যানে বসে জানায় – তাদের বিরুদ্ধে মদ্যপানের বা পুলিশকে গালিগালাজ করার অভিযোগ সঠিক নয় । তারা এও জানিয়েছে, তাদের আটক করার পেছনে কারণ তারা পুলিশকে ট্রাফিক নিয়ম ভাঙতে দেখে প্রতিবাদ করেছিল। ট্রাফিক সিগন্যাল হওয়ার আগে একটি পুলিশ গাড়িকে ছেড়ে দেয় কর্তব্যরত পুলিশ আর তানিয়ে প্রতিবাদ জানাতেই তাদের কলার ধরে প্রায় মারতে মারতে প্রিজন ভ্যানে তোলা হয়। বক্তব্যের সত্যতা যাচাই করার ক্ষেত্রে কোন প্রত্যক্ষদর্শী না থাকলেও প্রিজন ভ্যানে বসিয়েই ছাত্রদের মারধর করার হুংকার দিতে শোনা যায় পুলিশকে।।
জলপাইগুড়িতে ২ ছাত্র আটক #জলপাইগুড়ি


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
টাকা ঢোকে নি : বঞ্চিত অন্নপূর্ণাদের বিক্ষোভ এবং অনলাইন -অফলাইন বিভ্রান্তি