Home » শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষীর প্রশ্ন আইনের শাসন কোথায়!

শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষীর প্রশ্ন আইনের শাসন কোথায়!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাই : ডিম ও পাথর পড়ছে সিপিআইএম ও বামেদের উপরেও। শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষী। এদিন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে চলল ডিম ও পাথর বৃষ্টি। আরও অভিযোগ, আক্রমণের ঘটনাস্থলে মারধর করা হয় বাম কর্মীদের।

অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়া পরিযয়ী শ্রমিকের  পরিবারের পাশে দাঁড়াতে কোচবিহারের শীতলকুচিতে যাওয়া সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মঙ্গলবার আক্রান্ত হন শীতলকুচি বাজারে। ঘটনার পরে, মীনাক্ষী মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন পুলিশের নিরপেক্ষতা নিয়ে। মীনাক্ষী এও বলেছেন, রাজ্যে বিজেপির মন্ত্রীদের প্ররোচনায় ডিম ও পাথর দিয়ে আক্রমণ চলছে। আইনের শাসন কোথায়,প্রশ্ন মীনাক্ষীর!

আরও পড়ুন সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন

কোচবিহারের শীতলকুচি বাজার এলাকায় সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জির গাড়িতে হামলায় উত্তেজনা তৈরি হলে তিনি সেখান থেকে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে যান। এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখার্জি।অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে তিনি জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, বিগত ১৫ বছর তৃণমূলের আমলে আইন ছিল না, এখনও নেই। তিন মাসে পা দেওয়া বিজেপি সরকারের আমলেও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের । পাল্টা তিনি বলেছেন, মঙ্গলবার পুলিশের সামনেই তিনি ও বাম কর্মীরা প্রাণে মারা পড়তে পারতেন। এই ঘটনার জন্য বিজেপির মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছেন মীনাক্ষী।।

শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষী #কোচবিহার #সিপিআইএম

আরও পড়ুন বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান

About Post Author