Home » বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র

বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন,সময় কলকাতা , ৫ এপ্রিল :  ২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বারাসাত বিজেপি সাংগঠনিক জেলায় বড় ভাঙ্গন। বারাসাত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও উত্তর ২৪ পরগনা বিজেপির অন্যতম পুরনো মুখ তাপস মিত্র বিজেপি ছাড়লেন। তিনি দলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে জানিয়েছেন, তিনি বিজেপির সব ধরনের সব ধরনের সব রকম কাজ ও দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। দলকে  পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন বলে জানান তাপস মিত্র। তিনি এও জানিয়েছেন, দল তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি উল্টে প্রতিপদে অসম্মান করেছে।   অস্বচ্ছতা এবং অসম্মানের স্বপক্ষে বেশ কয়েকটি নজির তুলে ধরেন তাপস মিত্র যার মধ্যে তার সবচেয়ে বড় বিস্ফোরণ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পিএ-র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। এদিন রনংদেহি মেজাজে দেখা গিয়েছে তাপস মিত্রকে।। উল্লেখ্য, বারাসাত বিধানসভা কেন্দ্রে শঙ্কর চ্যাটার্জী প্রার্থীপদ পাওয়ার পরেই তাপস মিত্র কার্যত বিদ্রোহ ঘোষণা করেন। মুখে অসম্মান এবং অস্বচ্ছতার কথা বললেও তাপস মিত্র পাঁচ দফার প্রার্থী ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। অবশ্য, বিজেপির একাংশ এই বিদ্রোহের মধ্যে তৃণমূলের ছায়া দেখতে পাচ্ছে।  গুঞ্জন, তাপস মিত্র নির্দল প্রার্থী হয়ে বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

About Post Author