সানি রায় ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা :
অন্নত্যাগী কৃষ্ণপ্রতিজ্ঞা সফল হবে কি? জিতবে কি তৃণমূল?
ভীষ্মপ্রতিজ্ঞা শুনেছেন, কৃষ্ণপ্রতিজ্ঞা শুনেছেন কি? মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করবেন না, অবশ্য অর্জুনকে রক্ষা করতে সেই প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেছিলেন। দেবতা নন যদিও মর্ত্যর কৃষ্ণও প্রতিজ্ঞা সহজে ভাঙেন না। তবে কৃষ্ণের সঙ্গে একটা বড় ফারাক রয়েছে। কৃষ্ণ যুদ্ধের ময়দানে অর্জুনকে বলেছিলেন, ফলের আশা কোরোনা, কর্ম করে যাও। জলপাইগুড়ির কৃষ্ণ দাস অবশ্যই ফলের আশা করে যুদ্ধে নেমেছেন, জলপাইগুড়ি সদর আসন তাঁর চাই। আর সেজন্য বরাবরের লাইফ স্টাইল থেকে সরে না এসে ভাত বা গুরুপাক খাদ্য না খেয়েই ভোট যুদ্ধ চলছে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের। ভাতঘুমের সময় নেই তাঁর।
কিছুটা বিতর্কিত, রাজবংশী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য বয়ে নিয়ে চলা কৃষ্ণ বরাবরই জেদি মানুষ বলে পরিচিত । তবে একটা কিছু স্থির করে ফেললে লক্ষ্য থেকে সরেন না তিনি। একদা মেয়ের জন্য কঠোর দ্রুত নিয়ে অন্নত্যাগ করেছিলেন।পরীক্ষায় নিয়ে ভালো ফল না করা পর্যন্ত ভাত খাবেন না সংকল্প নিয়েছিলেন। মেয়ে সফল হয়েছিল । আড়াই বছর পরে ভাতে মুখ দিয়েছিলেন কৃষ্ণ। ভোটের মরশুমেও ভাত খুব একটা খাওয়া হচ্ছে না। ভোটের ময়দানে কার্যত ড্রাই ফ্রুট এবং নিরামিষ খাদ্যে ভর করে ভোটের প্রচার করে চলেছেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। সঙ্গে থাকছে মেয়ে, বাবাকে সাহায্য করতে প্রণয়িতা থাকছে প্রচারে। তবে বলাবাহুল্য যে, কৃষ্ণ প্রতিজ্ঞা সফল হওয়া সহজ কোনো বিষয় নয়। জলপাইগুড়ি সদর কেন্দ্রে প্রতিপক্ষ বিজেপির অনন্ত দেব অধিকারী। আজ পর্যন্ত বিজেপি এই কেন্দ্রে জয়ী না হলেও বিজেপি এখন অনন্ত শক্তি অর্জন করেছে এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছিল মাত্র একহাজার ভোটের কম ব্যবধানে। বিজেপি গতবার চুলচেরা ব্যবধানে হেরে যায়। কৃষ্ণ দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জলপাইগুড়ি সদর আসনটি উপহার দিতে চাইলেও লড়াই সেয়ানে সেয়ানে। দেখার কৃষ্ণ মহামন্ত্র এখানে কাজ করে কিনা! কৃষ্ণ প্রতিজ্ঞা সফল হয় কিনা !


More Stories
বারাসাতে স্ট্রং রুমের সামনে মধ্যরাতে উত্তেজনা
কোলে সন্তান নিয়ে বুথ আগলাচ্ছেন মহিলা পুলিশ
এক নজরে বঙ্গের দ্বিতীয় দফার ভোট