সময় কলকাতা ডেস্ক : বঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এস আই আর ও ন্যায্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়। বিরোধীরা একে নিজেদের জয় মনে করছে।
পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision) মামলায় ১৬ এপ্রিল ২০২৬-এ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সংবিধানের ১৪২ নম্বর ধারা (Article 142) প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছেন।এই রায়ের ফলে যে সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের ট্রাইব্যুনাল বা অ্যাপেলিয়েট ট্রাইব্যুনালের রায়ে যদি ভোটার হিসেবে যোগ্য ঘোষণা করা হয়, তবে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন।সাধারণত ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা চূড়ান্ত হয়ে গেলে নতুন করে নাম তোলা যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনের মাত্র ২ দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলে ভোটার তালিকায় নাম সংযুক্ত করে ভোট দেওয়া যাবে।এই রায়কে বিরোধী দল সিপিআইএম (CPIM) এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (TMC) উভয় পক্ষই নিজেদের নৈতিক জয় হিসেবে দাবি করেছে। মামলাকারী মোস্তারি বানু একে সাধারণ মানুষের জয় হিসেবে দেখছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে তাঁর সরকারের আইনি লড়াইয়ের সাফল্য হিসেবে দাবি করেছেন। হৃদয় নির্বাচন কমিশন কে কিঞ্চিৎ অস্বস্তিতে ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।।


More Stories
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
নতুন তালিকা প্রকাশিত,কত লক্ষ বিবেচনাধীন ভোটারের বিচার করে ফেলেছে নির্বাচন কমিশন?
কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা