Home » মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Oplus_131072

সময় কলকাতা, ৯ মে : শনিবার পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠিত হয়। কলকাতার ব্রিগেডে রাজ্যপালের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি।এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতারা। দেখে নেওয়া যাক ইতিপূর্বে কে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন :

প্রফুল্ল চন্দ্র ঘোষ (১৫ আগস্ট ১৯৪৭ – ১৪ জানুয়ারি ১৯৪৮)বিধান চন্দ্র রায় (২৩ জানুয়ারি ১৯৪৮ – ১ জুলাই ১৯৬২)প্রফুল্ল চন্দ্র সেন (২ জুলাই ১৯৬২ – ২৮ ফেব্রুয়ারি ১৯৬৭)অজয় কুমার মুখোপাধ্যায় (১ মার্চ ১৯৬৭ – ২১ নভেম্বর ১৯৬৭)প্রফুল্ল চন্দ্র ঘোষ (২১ নভেম্বর ১৯৬৭ – ১৯ ফেব্রুয়ারি ১৯৬৮)(রাষ্ট্রপতি শাসন: ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ – ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯)অজয় কুমার মুখোপাধ্যায় (২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ – ১৬ মার্চ ১৯৭০)(রাষ্ট্রপতি শাসন: ১৯ মার্চ ১৯৭০ – ২ এপ্রিল ১৯৭১)অজয় কুমার মুখোপাধ্যায় (২ এপ্রিল ১৯৭১ – ২৫ জুন ১৯৭১)(রাষ্ট্রপতি শাসন: ২৯ জুন ১৯৭১ – ১৯ মার্চ ১৯৭২)সিদ্ধার্থ শঙ্কর রায় (২০ মার্চ ১৯৭২ – ৩০ এপ্রিল ১৯৭৭)(রাষ্ট্রপতি শাসন: ৩০ এপ্রিল ১৯৭৭ – ২০ জুন ১৯৭৭)জ্যোতি বসু (২১ জুন ১৯৭৭ – ৫ নভেম্বর ২০০০)বুদ্ধদেব ভট্টাচার্য (৬ নভেম্বর ২০০০ – ১৩ মে ২০১১)মমতা বন্দ্যোপাধ্যায় (২০ মে ২০১১ – ৬ মে ২০২৬) শুভেন্দু অধিকারী (৯ মে ২০২৬ -বর্তমান )।

 

About Post Author