Home » রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে

রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : টানা জিজ্ঞাসাবাদের পরে ইডি দফতর থেকে বেরিয়ে এলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।আশঙ্কা ছিল সুজিত বসুর পদাঙ্ক অনুসরণ করতে না হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে।  ইডি পুরদুর্নীতি মামলায় ডাক পেয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয় । আপাতত মুক্ত তিনি। উল্লেখ্য,পঞ্চম বারের মাথায় এদিন ইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে সিজিও কমপ্লেক্সে যান তিনি। ভোটের কারণে বা শারীরিক ভাবে আহত হওয়ার কথা বলে একাধিক বার ইডির শমণ এড়িয়ে গেলেও অবশেষে শুক্রবার সকালে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। তার জিজ্ঞাসাবাদ পর্বের আগে, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কি জন্য ডেকেছে তা জানিনা, গেলে জানতে পারবো। বেরিয়ে এসেও স্বাভাবিক সুরে কথা বলেছেন রথীন ঘোষ।।

About Post Author