সময় কলকাতা, ৮ অগাস্ট : ভোটে পরাজয়ের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন নৈহাটির প্রাক্তন তৃনমূল বিধায়ক সনৎ দে । তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ যার মধ্যে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ অন্যতম। দীর্ঘ তল্লাশির পরে দত্তপুকুর থেকে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিছু দিন আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। সনতের দেখা মেলেনি। গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। অবশেষে শনিবার সকালে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হল। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে পার্থ ভৌমিক লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হওয়ার পরে নৈহাটি বিধানসভা আসনটি শূন্য হয় এবং বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সনৎ দে।।
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
Oplus_131072


More Stories
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ