Home » পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান

পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৮ অগাস্ট : নতুনভাবে সেজে ওঠা বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মহামেডানের সঙ্গে কলকাতা পুলিশ ক্লাবের খেলায় ২-০ গোলে জয়ী মহামেডান। গোলদাতা ফরদিন মোল্লা ও লালথানকিমা। খেলার পাশাপাশি বারাসাত স্টেডিয়ামের এবং গ্রাউন্ডের পরিকাঠামো নিয়ে প্রশংসা মিলল এদিনও। সংশ্লিষ্ট ক্লাবগুলি মাঠ কে বড় ফুটবল ম্যাচের জন্য আদর্শ বলে জানালেন । আট বছর পরে বারাসাত স্টেডিয়ামে বড় খেলা হচ্ছে। শুধু তাই নয় বারাসাত মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন বারাসাত মাঠ ও স্টেডিয়ামকে আরও একবার দরাজ সার্টিফিকেট দিলেন আই এফ এ সেক্রেটারি অনির্বাণ দত্ত।।

About Post Author