Home » আইপিএলে একক দক্ষতায় সেরা কারা?

আইপিএলে একক দক্ষতায় সেরা কারা?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ জুন  : ২০২৬ সালের আইপিএল টুর্নামেন্ট শেষ। টুর্নামেন্টের ফাইনালে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চাম্পিয়ান হয়েছে গুজরাট টাইটান্স কে হারিয়ে। ব্যক্তিগত ব্যাটিং ও বোলিং দক্ষতায় কারা পুরস্কৃত হলেন? এবারের টুর্নামেন্ট ব্যক্তিগত পারফরমেন্সের নিরিখে অত্যন্ত উল্লেখযোগ্য। ব্যাটিং বিভাগে প্রায় সব খেতাব নিজের ঝুলিতে পুরেছেন ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান বা সর্বাধিক ওভার বাউন্ডারি তাঁর দখলে। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন বৈভব। ৭২টি ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক। ব্যাটিং স্ট্রাইক রেটেও এগিয়ে সূর্যবংশী যা কিনা ২৩৭ এর চেয়েও বেশি। সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। মোট ৭৫ টি বাউন্ডারি মেরেছেন তিনি। সবচেয়ে বেশি উইকেট আবার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তিনি পেয়েছেন ১৭ ম্যাচে ২৯ উইকেট। টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত বিভাগে কে কোন পুরস্কার পেলেন তার দিকে চোখ বোলালে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স এর মনিশ পান্ডেও সেরা ক্যাচের জন্য তার ঝুলিতে পুরস্কার তুলেছেন।

About Post Author