সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : এবারের আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর প্রতিপক্ষ গুজরাট। শুক্রবার সেকেন্ড কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে বৈভব সূর্যবংশীর অসামান্য ইনিংস বা ডোনাভন পেরেইরার ঝোড়ো ক্যামিও কোনকিছুই বাঁচাতে পারল না রাজস্থানকে। অধিনায়ক শুভমান গিলের অনবদ্য শতরানের সৌজন্যে আরও একবার ফাইনালে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের ৬ উইকেটে ২১৪ রানের জবাবে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটে ২১৯ রান করে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। আরও একবার শতরানের দোরগোড়া থেকে ফিরলেন সূর্যবংশী। আগের ম্যাচে ৯৭ রানের পরে এদিন করলেন ৯৬। শেষ ওভারে রশিদ খানের বোলিং ছাতু করে ডনোভান পেরেইরা ২৭ রান তুললেন তবে গুজরাটের ওপেনিং জুটি সুদর্শন ও গিল অনায়াসে প্রায় টার্গেটে নিয়ে যান দলকে। গিল যখন আউট হন,তখন ম্যাচে আর ফেরার সময় ছিল না রাজস্থানের।।
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি গুজরাট
Oplus_131072


More Stories
আইপিএলে একক দক্ষতায় সেরা কারা?
আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
হায়দ্রাবাদের বিদায়