Home » টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব

টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব

সময় কলকাতা, ৬ জুন : যা মনে করা হয়েছিল ঠিক সেই পথেই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য কুমার যাদব কে সরিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আইয়ার। দলে প্রত্যাশিত তবুও চমক বৈভব সূর্যবংশী-র স্কোয়াডে অন্তর্ভুক্তি কারণ তিনি সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে চলেছেন। শ্রেয়সের ডেপুটি হিসেবে নির্বাচিত হয়েছেন তিলক বর্মা। শনিবার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড । বেছে নেওয়া হয়েছে আগামী এশিয়ান গেমসের দলও। দুটি দলই প্রায় এক। এশিয়ান গেমসে দলে শুধুমাত্র অন্তর্ভুক্তি হচ্ছে যশপ্রীত বুমরা-র। সেক্ষেত্রে তিনি প্রিন্স যাদবের বদলে দলে থাকছেন।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

 

About Post Author