Home » হরমুজ প্রণালী খুলছে, কী রয়েছে শান্তি চুক্তিতে?

হরমুজ প্রণালী খুলছে, কী রয়েছে শান্তি চুক্তিতে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন :  আমেরিকা ও ইরানের মধ্যে  শান্তি চুক্তি স্বাক্ষরিত হতেই টানা ১০৭ দিন ধরে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের অবসান হল। খুলে যাচ্ছে হরমুজ প্রণালীর দরজাও। দীর্ঘ সাড়ে তিন মাস ধরে  চলা যুদ্ধ ও সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে দুই পক্ষ এই শান্তি চুক্তির খসড়ায় সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে এবং এরপরই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের জন্য স্ট্র্যাটেজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে এবং মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নেওয়া হয়েছে। ইরান জানিয়েছে দ্রুত তাদের পক্ষে শান্তি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

চুক্তিতে কী রয়েছে ? সোমবার রাত থেকে লেবাননসহ সমস্ত ফ্রন্টে দুই দেশের সামরিক অভিযান ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।টোলমুক্ত হরমুজ প্রণালী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর Truth Social হ্যান্ডেলে ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালী এবার স্থায়ীভাবে সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। আন্তর্জাতিক কোনো জাহাজকে এখানে যাতায়াতের জন্য কোনো শুল্ক দিতে হবে না।মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার: চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ আগামী ৩০ দিনের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হবে।মাইন অপসারণ: জাহাজ চলাচল নিরাপদ করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক মাইন অপসারণের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা হবে।পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা: চুক্তি কার্যকর হওয়ার পর আগামী ৬০ দিনের একটি বিশেষ উইন্ডো বা সময়সীমা রাখা হয়েছে। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং ইরানের ওপর থেকে অন্যান্য মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে।এই চুক্তির ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম (Brent Crude) তাৎক্ষণিকভাবে প্রায় ৪.৫% হ্রাস পেয়েছে।।

About Post Author