সময় কলকাতা ডেস্ক, ২০ জুন চলে গেলেন অমল দত্তের ” মিলিটারি ” সেন্ট্রাল ব্যাক বলাই চক্রবর্তী। তাঁর প্রয়াত হওয়ার সংবাদে ময়দানে শোকের আবহ। মনোরঞ্জন ভট্টাচার্য তখন সবে ইস্টবেঙ্গলে এসেছেন। ছিলেন ভাস্কর গাঙ্গুলি, রমেন ভট্টাচার্য, চিন্ময় চ্যাটার্জী । প্রায় চার দশক আগে বলাই চক্রবর্তী ততদিনে কলকাতা ময়দানে হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয়। দক্ষ ডিফেন্ডার বা স্টপার-ব্যাক বলাই চক্রবর্তী ১৯৭০-এর দশকে কলকাতার ফুটবল মাঠে অত্যন্ত পরিচিত নাম । মাঠে তাঁর শারীরিক শক্তি এবং কড়া ট্যাকলিংয়ের জন্য অমল দত্তের মতো কিংবদন্তি কোচ তাঁকে ‘আর্টিলারি’ বা ‘মিলিটারি’ নামে ডাকতেন। ১৯৭৬ এবং ১৯৭৭ সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে দাপটের সঙ্গে খেলেন। ১৯৭৭ সালে ইস্টবেঙ্গলের বিখ্যাত কলকাতা ফুটবল লিগ (CFL) জয়ী দলের তিনি অন্যতম প্রধান সদস্য ছিলেন।।
চলে গেলেন ” মিলিটারি ” বলাই চক্রবর্তী
Oplus_131072


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর