সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : একটা সময় ছিল যখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির আজকের দিনের মত সংগঠন ছিল না। বিজেপির এই উত্থানের পেছনে সেদিনের নিরলস পরিশ্রমী কিছু নেতার মধ্যে একজন ছিলেন বারাসাতের বিজেপি নেতা প্রদীপ ব্যানার্জী। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আসনবিশিষ্ট জেলা উত্তর চব্বিশ পরগনার বিজেপির একদা অন্যতম মুখ ছিলেন তিনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বর্তমান বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জী বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে প্রদীপ ব্যানার্জী ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি এবং বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ )। রাষ্ট্রীয় সেবক সংঘের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগসূত্র ছিল।ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন সততার প্রতিমূর্তি এবং একটি বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে আসীন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বারাসাতের বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁর সুচিকিৎসার বন্দোবস্ত করা হলেও রোগমুক্তি ঘটেনি তাঁর। কল্যাণীর এইমস হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বারাসাতের বিজেপি সংগঠন। বারাসাতে বিধায়ক শংকর চ্যাটার্জী জানিয়েছেন, ” আমরা যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছি ও রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনেছি তাঁদের মধ্যে তিনিও ছিলেন। এবারের ভোটে তিনি প্রচার করতে পারেন নি ঠিকই কিন্তু দলের সাফল্য দেখে যেতে পেরেছেন তিনি। ” প্রদীপ ব্যানার্জীর প্রয়াণের মুহূর্তে বারাসাত বিজেপি দলীয় সাফল্যকে তাঁর প্রতি উৎসর্গ করেছে।।
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
Oplus_131072


More Stories
বারাসাতে প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র
অভিষেকের গ্রেফতার নিয়ে বড় ইঙ্গিত দিলীপ ঘোষের
ধৃত ৭, বিজেপি জেলা সভাপতিকে মেরেছিল কারা?