সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : ভারতীয় ক্রীড়া জগতে চরম দুঃসংবাদ। চলে গেলেন ভারতের গৌরব শুটার যশপাল রানা।
তিনি ছিলেন ভারতের অনন্য গর্ব। ১৯৯৪ সাল থেকে শুটার হিসেবে ভারতের হয়ে একের পর এক গৌরবগাথা রচনা করেছিলেন আন্তর্জাতিক মঞ্চে। চারবার এশিয়ান গেমসে সোনা জিতে ছিলেন। আন্তর্জাতিক শুটিংয়ে ১৫ টি সোনা জিতেছেন তিনি। ভারতীয় শুটারদের আন্তর্জাতিক মানচিত্রে এক উল্লেখযোগ্য জায়গায় তুলে ধরতে তাঁর অবদান ছিল অতুলনীয়। শুক্রবার প্রয়াত হলেন যশপাল রানা। মাত্র ৪৯ বছর বয়সী যশপাল রানা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ভারতের সোনার মেয়ে মনু ভাকেরের কোচ ছিলেন তিনি। মনু ভাকেরের কৃতিত্বের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।

খেলোয়াড় এবং কোচ -দুদিক থেকেই ভারতকে সাফল্য এনে দিয়েছিলেন যশপাল রানা । সম্প্রতি মুনিখের আইএসএসএফ বিশ্বকাপ থেকে ফিরেই শারীরিক অসচ্ছন্দ্যবোধ করায় শাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ম্যাসিভ হার্ট অ্যাটাক থেকে তাঁকে বাঁচানো যায়নি। ক্রীড়া জগতের শোকের ছায়া।


More Stories
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত