Home » শোয়েব আখতারের সঙ্গে জঙ্গী যোগ? দাদার শেষকৃত্যে হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড!

শোয়েব আখতারের সঙ্গে জঙ্গী যোগ? দাদার শেষকৃত্যে হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুন : পাকিস্তানের অতীত দিনের তারকা ক্রিকেটার শোয়েব আখতারের সারা পৃথিবীতে জনপ্রিয়তা আছে, ভারতেও তার যথেষ্ট ফ্যানবেস রয়েছে কিন্ত একটি ভাইরাল ভিডিও ভারতে শোয়েব আখতারের জনপ্রিয়তা কমাতে বাধ্য, পাশাপাশি শোয়েব আখতারকে সন্দেহের ঘেরাটোপে এনে দিতেও বাধ্য। দেখা গিয়েছে যে, ইসলামাবাদে শোয়েব আখতারের প্রয়াত দাদা শাহিদ আখতারের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন  লস্কর-ই-তৈবার অন্যতম কু-চক্রি সাইফুল্লাহ কাসুরি।

Oplus_131072

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পাকিস্তান মার্কাজী মুসলিম লীগ (PMML)—যা লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা—তার কয়েকজন শীর্ষ নেতা এবং কাশ্মীরের পহেলগাঁও হামলার মূল হোতা হিসেবে পরিচিত সাইফুল্লাহ কাসুরির মতো জঙ্গি-সংশ্লিষ্ট ব্যক্তিরা এই শেষকৃত্য অনুষ্ঠানে  উপস্থিত ছিল। বিষয়টি ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে আলাদা মাত্রা পেয়েছে এবং জনমানসে প্রবল প্রতিক্রিয়া ফেলেছে।।

About Post Author